অনুমোদন ও আইনি বিধিমালা মেনেই আবাসন প্রকল্প পরিচালনা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি 'নিমতলা হাউজিং লিমিটেড'-এর বিরুদ্ধে অনুমোদনহীনতা ও নানা অভিযোগ এনে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অপপ্রচার বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, কোনো আইন বা সরকারি নীতিমালা লঙ্ঘন না করে দাপ্তরিক স্বচ্ছতা বজায় রেখে প্রকল্প কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির উপস্থাপিত তথ্যমতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০'-এর ধারা ৫(৫) অনুযায়ী নিমতলা হাউজিং লিমিটেডকে নিবন্ধিত ডেভেলপার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ইস্যুকৃত এ সনদের প্রাতিষ্ঠানিক নিবন্ধন নম্বর— 'জাবুক/৯৪'। নিমতলা হাউজিং জানায়, এটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে নিবন্ধিত একটি বৈধ বাণিজ্যিক সত্তা (নিবন্ধন নম্বর: সি-১২৯৫৪০/২০১৬; ১০ মার্চ ২০১৬)। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাভুক্ত থেকে নিয়মিত ভ্যাট ও আয়কর পরিশোধের চালানপত্র রয়েছে প্রতিষ্ঠানটির (বিআইএন: ০০২৮৭৬৯৮৩-০২০৭ এবং টিআইএন: ৫৪৪৮০৪৩৪০৬২৮)। কর অঞ্চল-নারায়ণগঞ্জের অনুকূলে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের হালনাগাদ ট্যাক্স রিটার্ন ও চালান দাখিল করে রাজস্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৪ নম্বর কেইন ইউনিয়ন পরিষদ থেকে পরিবেশগত ও অবস্থানগত অনাপত্তি সনদ (এনওসি) নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ই-ট্রেড লাইসেন্স নং: TRAD/DSCC/০২৬৪১৭/২০২২) এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ২০২৭ সাল পর্যন্ত নিবন্ধিত ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, জমি ক্রয় এবং প্রকল্পের ভূ-স্তাগতিক পূর্বানুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী সরকারি আবেদন দাখিল করা হয়েছে। প্রচলিত আইন মেনে অনুমোদনের প্রতিটি ধাপ পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে।