জটিল বৈশ্বিক পরিবেশ উন্নয়ন সহযোগিতাবিষয়ক জাইকার বিশেষ সেমিনার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আয়োজনে 'ডেভেলপমেন্ট কো-অপারেশন ইন অ্যা কমপ্লেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট- পার্সপেক্টিভস অন জাপান'স ওডিএ অ্যান্ড ফিউচার পার্টনারশিপস' শীর্ষক এক সেমিনারে  একথা বলেন। এসময় সরকারের সিনিয়র কর্মকর্তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার বর্তমান চিত্র এবং জাপান-বাংলাদেশ অংশীদারিত্বের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি