বাউবিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নিশ-১ প্রোগ্রাম (এসএসসি ও এইচএসসি) সমন্বয় সেলের সভাপতি এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা। উপাচার্য তার বক্তব্যে বলেন, নিশ-১ প্রোগ্রামটি বাউবির শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি