স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আধুনিক স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিংব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে গত মোমবার থেকে ৪ দিনব্যাপী বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। সকল যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআর-এর আওতায় নিয়ে আসা ব্যাংকটির অন্যতম লক্ষ্য। প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি