ককটেল তৈরির সরঞ্জাম ও মুখোশ উদ্ধার, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং 'অসৎ উদ্দেশ্যে তৈরি' করা ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জাহিদ হাসান ইমন নামের এক দুষ্কৃতিকারীকে। গতকাল শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকা খেকে জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করে শ্যামপুর থানা পুলিশ। ইমন ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সম্প্রতি যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়।