মিথ্যা মামলার বাদীকে জরিমানা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মিথ্যা অভিযোগে মামলা দায়েরের ঘটনায় মামলার বাদীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা করার জন্য আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার ১০ হাজার টাকা মামলার বিবাদীদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখের আদালতে সিআর মামলা নম্বর ৪৪৯/২৫-এর রায়ে এ আদেশ দেওয়া হয়।

মামলার বাদী মো. শাহীন হাওলাদার (৩১), পিতা আব্দুস সালাম হাওলাদার, পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।