মেক্সিকোতে সেটিস ইউনিভার্সিটির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান মেক্সিকোতে সেটিস (ঈঊঞণঝ) ইউনিভার্সিটির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধানদের প্রতিশ্রুতি: আইএইউপি (ওঅটচ)-এর অভিজ্ঞতা' শীর্ষক সেশনে একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। সম্প্রতি সেটিস ইউনিভার্সিটির মেক্সিকালি ক্যাম্পাসের 'অডিটোরিও পাকার'-এ এই উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় নেতারা প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, শিক্ষার্থীদের সাফল্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রধানদের পরিবর্তিত দায়িত্ব ও ভূমিকা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পান। এই প্যানেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একদল নেতা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
