ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আগামী মঙ্গলবার, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী 'ফ্রি হার্ট ক্যাম্প'। মহাখালী রাওয়া'র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প চলবে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনবৃন্দ, কিডনীরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞ। একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে স্থানীয়দের জন্য অনুরূপ 'ফ্রি হার্ট ক্যাম্প' অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পে আসা রোগীদের এনজিওগ্রামের সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
