রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ১ নম্বর ভবনের লিফট ছিড়ে নিচে পড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, এই দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি মিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান, নাইস আহমেদ ও তার ছেলে মো. ওয়াসি। আহতরা সবাই ভবনের পঞ্চম তলার বাসিন্দা। আহতদের মধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।