ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
সেবামূলক উদ্যোগের মাধ্যমে সমাজসেবায় দৃষ্টান্ত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের 'গিভিং ফর গুড মান্থ ২০২৬' কেন্দ্র করে মাসব্যাপী নানা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। হোটেলটির কর্মী, নারী উদ্যোক্তা, কর্পোরেট অংশীদার, অতিথি এবং স্থানীয় বাসিন্দারা একাত্ম হয়ে এ সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। আইএইচজি-র 'জার্নি টু টুমরো' কর্মসূচির অংশ হিসেবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে রক্তদান, নারী উদ্যোক্তাদের সহায়তা, চ্যারিটি রান এবং ব্যক্তিগত অনুদান সংগ্রহের মতো নানামুখী কার্যক্রম পরিচালিত হয়। এ কল্যাণমূলক যাত্রার সূচনা ঘটে 'ড্রপস অব হোপ' শীর্ষক রক্তদান শিবিরের মাধ্যমে; যা বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে হোটেলটির প্রায় ৫০ শতাংশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত এ রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত প্রায় ৬০ থেকে ৭০ জন রোগী ও তাদের পরিবারের চিকিৎসা সহায়তায় ভূমিকা রাখবে। 'ওয়াও মার্কেট-উইমেন অব ওয়ার্থ অ্যান্ড ওয়ান্ডার'-এর দ্বিতীয় সংস্করণে ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় 'রান ফর চ্যারিটি: মিনিংফুল ম্যারাথন ২.০'। গত ১ অক্টোবর 'জয় অব গিভিং চ্যারিটি ডিনার'-এর মাধ্যমে মাসব্যাপী এ উদ্যোগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
