এশিয়ান ইউনিভার্সিটিতে 'হৃদয় বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল বুধবার এইউবি এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এইউবি এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এএসএম ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার মেজর (অব.) এম এম শাহ আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি