জেন্ডার সমতা এগিয়ে নিতে বাউবির উপাচার্যের সঙ্গে MAGENDA দলের সাক্ষাৎ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত MAGENDA (Mainstreaming Gender Equality in Academia) প্রকল্পের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিদর্শন করেছে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রকল্পের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে জেন্ডার সমতা ও জেন্ডার-সংবেদনশীলতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সভায় MAGENDA প্রকল্পের আওতায় বাউবিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইকুয়ালিটি প্ল্যান (GEP), সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও কমিউনিটি ক্যাম্পেইন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, প্রাতিষ্ঠানিক নীতি প্রণয়ন এবং বিভিন্ন কার্যক্রমে জেন্ডারকে মূলধারায় অন্তর্ভুক্ত করার অগ্রগতি তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
