নিরাপদ ও পরিবারভিত্তিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ঊধংুগধঃপয ইউ নামের ডিজিটাল ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত ম্যাট্রিমনি সেবা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন পেশাজীবীর উদ্যোগ। উন্মুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচলিত ঘটক ও ব্যয়বহুল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পাত্র-পাত্রী খোঁজার ক্ষেত্রে পরিবারগুলো যে বাস্তব সমস্যার মুখোমুখি হয়, তার একটি নিরাপদ ডিজিটাল বিকল্প তৈরির চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাত্র বা পাত্রী নিজে অথবা পরিবারের দায়িত্বশীল কোনো সদস্য নিবন্ধিত মোবাইল নম্বর ও একবার ব্যবহারযোগ্য ওটিপি-এর মাধ্যমে বায়োডাটা তৈরি করতে পারবেন। বায়োডাটায় ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, প্রত্যাশিত জীবনসঙ্গীর তথ্য, ছবি ও যাচাইকরণ-সংশ্লিষ্ট তথ্য যুক্ত করা যাবে। উন্মুক্ত ফেসবুক গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এখানে ব্যবহারকারীর সব তথ্য এক সঙ্গে সবার কাছে প্রকাশ করার ব্যবস্থা রাখা হয়নি। বরং পারস্পরিক আগ্রহ, সম্মতি ও নির্ধারিত গোপনীয়তার স্তর অনুযায়ী তথ্য ধাপে ধাপে শেয়ার করা হয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো স্মার্ট ম্যাচিং ব্যবস্থা। প্রতিষ্ঠাতা মো.খালেদ মোর্শেদ বলেন, অনেক পরিবারকেই পাত্র-পাত্রী খুঁজতে গিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব সাইটে উন্মুক্ত জায়গায় ব্যক্তিগত ছবি ও তথ্য প্রকাশ করতে হয়। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি যেখানে প্রযুক্তি পরিবারকে সহায়তা করবে, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান এবং দায়িত্বশীল যোগাযোগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।