চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

'বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে বরগুনা সদর উপজেলায় ঢাকা আহছানিয়া মিশনের প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট গতকাল বৃহস্পতিবার Green Climate Fund-এর অর্থায়নে পিকেএসএফ -এর Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পের মাধ্যমে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকল্পটি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) বরগুনা সদর উপজেলার ৮টি ইউনিয়নে (নলটোনা, এম.বালিয়াতলী, বুড়িরচর, ঢলুয়া, আইলা পাতাকাটা, বদরখালী, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া) ২০২৪ সালের ২৭ মার্চ থেকে বাস্তবায়ন করছে। এ প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় বরগুনা সদর উপজেলার ২৬৬৬ অতি দরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। প্রকল্পটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে : উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন সহনশীল বাড়ি নির্মাণ/পুনঃনির্মাণ/বসতভিটা উচুকরণ, কাঁকড়া হ্যাচারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, মাঁচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন, বসতবাড়ীর আঙ্গিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ, বাড়ীর আঙ্গিনায় এবং কাঁকড়া ঘেরে ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি। এ প্রকল্পের মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থ বছরে উপকারভোগীদের মধ্যে ৬৫০০টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপের প্রথমদিন গতকাল বৃহস্পতিবার বরগুনা জেলার সদর উপজেলার ০৪টি শিক্ষা (পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ১৬২জন-৩২৪টি, পরীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৮জন-৯৬টি, গর্জনবুনিয়া কলেজ ৪০ জন-৮০টি, গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ৮১ জন-১৬২টি এবং গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৯ জন-১৩৮টি) প্রতিষ্ঠানের ৪০০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮০০টি (আম-৪০০টি ও জলপাই-৪০০টি) গাছের চারা বিতরণ করা হয়।