কবি জীবনানন্দ দাশ স্মরণে পাঠ অনুশীলন ও আলোচনা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

কবি জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে পাঠ অনুশীলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহরের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে গতকাল শুক্রবার বিকেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের ওপর পাঠ অনুশীলন ও আলোচনা অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন। আলোচনা করেন, সাহিত্যজন অধ্যাপক গোলাম মোস্তফা খান, নাট্যব্যক্তিত্ব আক্রাম খান, চাঁদপুর লেখক পরিষদের সহ-সভাপতি ডা. মাসুদ হাসান, কথাসাহিত্যিক কবি শাহমুব জুয়েল, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, কৃষক নেতা মোশতাক আহম্মেদ, শিক্ষক আল আমিন মোল্লা। কবিতা পাঠ করেন, চাঁদপুর লেখক পরিষদের সদস্য খোকন চন্দ্র মজুমদার, রাজীব কুমার দাস, শিক্ষক তৃষিতা মজুমদার, সুপ্রতীক দাস। সংগীত পরিবেশন করেন কিরণ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর লেখক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী।
