সিঙ্গাপুর-কাতার ও জাপান থেকে এলএনজি কিনবে সরকার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্ব্বয় করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো ও প্রয়োজনে অতিরিক্ত এলএনজি এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।