দোহার এনসিপির কমিটি অনুমোদন, আহ্বায়ক মশিউর রহমান
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোহার উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো. মশিউর রহমানকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। গত ৩০ অক্টোবর ঢাকা জেলা দক্ষিণ এনসিপির আহ্বায়ক আব্দুল জব্বার ও সদস্য সচিব জাবেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হা. ম. আ. ওয়াদুদ, মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জালাল দেওয়ান, নাসরিন সুলতানা, আব্দুর রশিদ, মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা, আব্দুল মালেক, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ রজ্জব কাদের ও মোসাম্মৎ রানুখ আক্তার। সদস্য সচিব ফরহাদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইফুর রহমান।
