আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আমুস্ট) উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযৌগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম সকল অনুযদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, সভাপতির বক্তব্যে তিনি দেশেরস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভাতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. আলউদ্দিন। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আরও বক্তব্য রাখেন মানবিক ও কলা অনুযদের ডিন ড. মো. ওবাইদুল্লাহ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ রাশিদুল ইসলাম, প্রষ্ট্র (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসাইন, ইইই বিভাগের লেকচারার আজিজুল হাকিম। অনুষ্ঠানটিতে কোরআন তিলাওয়াত করেন সিভিল বিভাগের লেকচারার মুহাম্মদ জুবায়ের সাকিব এবং সঞ্চালনা করেন বিবিএ বিভাগের লেকচারার জান্নাত আরা শিউলী। উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
