আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মো. এনায়েত উল্লা, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো. রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, এসএম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
