অগ্রণী ব্যাংকের ফরিদপুর সার্কেলে টাউন হল সভা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
অগ্রণী ব্যাংক পিএলসি ফরিদপুর সার্কেলের বিশেষ টাউন হল সভায় ১৩ কোটি টাকার ৩৫৪টি স্পট ঋণ বিতরণ এবং ৮ কোটি ১৭ লক্ষ টাকার খেলাপি ঋণ নগদ আদায় সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ব্র্যাক লার্নিং সেন্টার, ডোমরাকান্দি, ফরিদপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্?মদ ফজলুল করিম (Mohammad Fazlul Karim)। সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ (Suprova Saeed)। সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কর্পোরেট গ্রাহক ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড, গোয়ালন্দ টেক্সটাইল ও চিরন্তন ট্রেডিং কোংয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শাখার গ্রাহকরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
