মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের গ্র্যাজুয়েট হতে হবে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার পদার্থবিজ্ঞান বিভাগ ও অণুজীব বিজ্ঞান বিভাগের পৃথক পৃথক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।? উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের এই মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং সময়ের যথাযথ সদ্ব্যবহার করতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি