বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কার্যাদেশ অনুসরণ প্রসঙ্গে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এতদ্বারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ও অন্যান্য সব পত্রিকা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিউবো কর্তৃক প্রকাশের জন্য প্রেরিত বিজ্ঞপ্তি, দরপত্র বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, সংশোধনী বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রচারমূলক বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার অনুকূলে বিউবো কর্তৃক যথাযথভাবে কার্যাদেশ (ডড়ৎশ ঙৎফবৎ) প্রদান করা আবশ্যক। কোনোভাবেই জনসংযোগ পরিদপ্তর অথবা বিউবোর অন্য কোনো দপ্তর হতে কার্যাদেশবিহীন ই-মেইলে বা অন্য মারফতে প্রেরিতব্য যে কোনো বিজ্ঞপ্তি বা দরপত্র বিজ্ঞপ্তি পত্রিকা কর্তৃপক্ষের নিকট প্রকাশের জন্য অনুমোদিত বলে বিবেচিত হবে না। অতএব, বিউবোর জনসংযোগ পরিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট পত্রিকার অনুকূলে যথাযথ কার্যাদেশ (ডড়ৎশ ঙৎফবৎ) থাকলেই কেবল পত্রিকা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। অন্যথায় কার্যাদেশ ব্যতীত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে বহন করতে হবে এবং এ ধরনের প্রকাশনার বিপরীতে বিউবো কোনো বিল পরিশোধের দায় গ্রহণ করবে না। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি