মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের সুপারিশ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটি। কমিটি এছাড়াও উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার করা এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়।
