ঢাকা আহ্ছানিয়া মিশন পিএসএস ইউনিটের ওরিয়েন্টেশন কর্মশালা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) প্রোকিউরমেন্ট, স্টোর অ্যান্ড সেলস ইউনিটের উদ্যোগে ডাম ক্রয় ম্যানুয়াল ও স্ট্যান্ডার্ড টেমপ্লেটবিষয়ক ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। মিশনের হেড অফিস ধানমন্ডিতে ৫ম তলার মিটিং রুমে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সহ-সভাপতি (অর্থ ও হিসাব) ডা: মোহাম্মদ খলিল উল্লাহ, সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান ডামের সাধারণ সম্পাদক ড. এম এহ্ছানুর রহমান, ডামের প্রশাসন ও মানব সম্পদ পরিচালক সৈয়দ মুস্তাফীজুর রহমান, পিএসএস ইউনিট এর উপ-পরিচালক মো. হুমায়ূন কবীর এবং সহকারী পরিচালক মো. মাকসেদুল ইসলামসহ মিশনের বিভিন্ন বিভাগ, ইউনিট, প্রতিষ্ঠান ও সেক্টরের মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পিএসএস ইউনিটের সহকারী পরিচালক মোঃ মাকসেদুল ইসলামলের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা।
