ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিরাপত্তা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরের কিছু বেশি সময়ে ৫৯২টি সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত এবং ৯৬২ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা আইন প্রয়োগ জোরদার, নিরাপদ অবকাঠামো নিশ্চিত এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ৫৫ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ের প্রায় ৩৫ কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার মধ্য দিয়ে গেছে। এটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ।

দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, এ এক্সপ্রেসওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ১২টি দুর্ঘটনা ঘটছে। দ্রুত যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নির্মিত মহাসড়কটিতে নিরাপত্তা ঝুঁকি যে এখনো বিদ্যমান, এ পরিসংখ্যান তা স্পষ্ট করে।

বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা দুর্ঘটনার অন্যতম কারণ। তাদের সতর্কবার্তা, শুধু প্রযুক্তিনির্ভর নজরদারি দিয়ে দীর্ঘমেয়াদে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এজন্য নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি অবকাঠামোগত ঝুঁকিও দূর করতে হবে। আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমাতে হবে : ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ বলেন, গতিসীমা নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করে যথাযথ নজরদারি ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ওপর। তিনি বলেন, অপরাধ শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত