বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের এক বিশেষ সাধারণ সভা গতকাল বিকালে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নাজিয়া সিদ্দিকাকে সভানেত্রী, রাইয়্যান মালিককে সাধারণ সম্পাদিকা করে চলতি সেশনের জন্য ইসলামী ছাত্রী মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন— রায়তুলমাল সম্পাদিকা তাবাসসুম হোসেন সুরাইয়া, পাঠাগার সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, অফিস সম্পাদিকা জাকিয়া বিনতে আব্দুল্লাহ, প্রচার সম্পাদিকা মুমতাহিনা আলম।
নতুন কমিটির সদস্যাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের সাবেক কেন্দ্রীয় সাভানেত্রী, বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা। সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন বেগম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রী মজলিসের সাবেক সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি প্রমুখ।
