লিটল ডাকলিংসে বিশ্ব শিশু দিবস উদযাপন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গত ২০ নভেম্বর ছিল বিশ্ব শিশু দিবস। শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং আনন্দময় শৈশব নিশ্চিত করার প্রত্যয়ে ২২ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিশু দিবস ২০২৬ উদযাপন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের লিটল ডাকলিংস ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুল' সেন্টার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের মধ্যে খেলনা বিতরণ। শিশুদের সৃজনশীলতা ও স্বাভাবিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের হাতে খেলনা তুলে দেন। এতে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রতিষ্ঠান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রোশায়দুল মাওলা, লিটল ডাকলিংস ডে-কেয়ার অ্যান্ড প্রি-স্কুলের চাইল্ড কেয়ার এক্সপার্ট ফারজানা সেলিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শেখা শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মজীবী অভিভাবকদের নিশ্চিন্তে দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের নিরাপদ পরিচর্যা ও মানসম্মত প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, বিটিআরসি, বিডা, আইসিটি, ডিআরবি ও গ্রামীণফোনসহ দেশের বিভিন্ন কর্পোরেট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ডে-কেয়ার কেন্দ্রেও দিবসটি উদযাপিত হয়। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
