গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের অবরোধ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
জানা গেছে, সোমবার ১২ সাড়ে টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
