'প্রাথমিকের পাঠ্যক্রমে বলা ও শুনে বোঝার দক্ষতা যুক্ত করা হবে'

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে বলা ও শুনে বোঝার দক্ষতার মতো বিষয়গুলো যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) এর আয়োজনে 'ওয়াটার ওম্যান' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের কথা বলা এবং অন্যের কথা শুনে তা বোঝার সক্ষমতা তৈরি করতে হবে। যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রাথমিক শিক্ষার কারিকুলামে এসব বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিশুদের শৈশব থেকেই নিজেদের চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। একইসঙ্গে অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং তা অনুধাবন করার সক্ষমতাও গড়ে তুলতে হবে।