সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফ্যাসিস্টদের দেশে ফেরার স্বপ্ন বাস্তব হবে না
বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে তারা বোকা স্বর্গে বসবাস করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি সৃষ্টি করে আওয়ামী লীগের দেশে ফেরার স্বপ্ন কখনও বাস্তব হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণ করতে পরিদর্শন এসে এই কথা বলেন। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে চিরতরে বিদায় দিয়েছে। জনগণ ২৪ আগস্ট তাদের প্রত্যাখ্যান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে, তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রীর খাল খননের স্থান নির্ধারণ করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি' আহ্বায়ক ফারুক আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যরা উপস্থিত ছিলেন।
