ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতা

শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যৌথ আয়োজনে আগামী ১৮ অক্টোবর দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে ‘ক’ শ্রেণিভুক্ত শেখ রাসেল দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় গ্রুপ ক : ৮-১২ বছর এবং গ্রুপ খ : ১৩-১৮ বছর বয়সি শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে গ্রুপ ক : ৩০ সেপ্টেম্বর এবং গ্রুপ খ : ১ অক্টোবর, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট। প্রতি গ্রুপের পাঁচজন করে দুটি গ্রুপের (গ্রুপ ক এবং গ্রুপ খ) মোট ১০ জন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন উন্নতমানের একটি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)।

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা এবং তার ওপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় থেকে কুইজের প্রশ্ন নির্ধারণ করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রাম। কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করতে হবে-quiz.sheikhrussel.gov.bd সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত