বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে কার্যক্রম। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন ও ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ২০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে।