এস২৬-এর স্পেসিফিকেশন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ আগামী ২৫ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬’ ইভেন্টের আগেই আলোচনার তুঙ্গে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ। জার্মান প্রকাশনা উইন-ফিউচার এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রার সব গোপন তথ্য এখন প্রকাশ্যে। এক নজরে দেখে নিন এই সিরিজের সম্ভাব্য সব ফিচার।
যারা হাতে সহজে ধরা যায় এমন শক্তিশালী ফোন পছন্দ করেন, তাদের জন্য এই মডেলে থাকছে ৬.৩ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসরের ক্ষেত্রে মার্কিন বাজারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এবং ইউরোপসহ অন্যান্য অঞ্চলে এক্সিনোস ২৬০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে থাকবে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর এবং সামনে থাকবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪,৩০০mAh ব্যাটারির সঙ্গে এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
বড় স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য প্লাস মডেলে থাকছে ৬.৭ ইঞ্চি কিউএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর ও ক্যামেরা সেটআপ মূল মডেলের মতোই রাখা হলেও এর ব্যাটারি ক্ষমতা বাড়িয়ে ৪,৯০০mAh করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে চার্জিং গতিতে, যেখানে ব্যবহার করা হয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তি। ১২ জিবি র্যামের সঙ্গে এই ফোনটি ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে বাজারে পাওয়া যেতে পারে।
এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস এস২৬ আল্ট্রাতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে। সব বাজারের জন্যই এতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। ক্যামেরার ক্ষেত্রে এতে থাকছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই ফোনে ৫,০০০mAh ব্যাটারির সঙ্গে থাকছে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সিরিজে ১২৮ জিবি স্টোরেজ অপশনটি পুরোপুরি বাদ দিয়ে শুরুতেই ২৫৬ জিবি স্টোরেজ রাখা হতে পারে। গ্যালাক্সি এস২৬ মডেলের দাম শুরু হতে পারে ৯৯৯ ইউরো থেকে এবং আল্ট্রা মডেলটির প্রারম্ভিক দাম হতে পারে ১,৪৬৯ ইউরো। আগামী ১১ মার্চ থেকে বিশ্ববাজারে এই ফোনগুলো আনুষ্ঠানিকভাবে পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
