মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল মঙ্গলবার আয়োজিত এ বৈঠকে উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
বৈঠকে তারা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন।
ভারতীয় হাইকমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্কটি জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে।
