তিনটি এলএনজি কার্গোর জন্য ২৬৫৪ কোটি টাকা অনুমোদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার তিনটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা। গতকাল বুধবার এক বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫-৬ এপ্রিল ২০২৬ সময়ের জন্য এক কার্গো এলএনজি আনা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২১.৫৮ মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে ৯-১০ এপ্রিল এবং ১২-১৩ এপ্রিল ২০২৬ সময়ের জন্য আরও দুটি কার্গো এলএনজি আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার। এছাড়া, একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।