ইরান যুদ্ধে অংশ নিতে চায় না জার্মানি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জার্মানি কোনও যুদ্ধে জড়াতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় সামরিক সহায়তা প্রদানের কোনও কারণ বার্লিন দেখছে না বলে তিনি উল্লেখ করেন। নরওয়ে সফরকালে চ্যান্সেলর মের্ৎস বলেন, জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর অংশ হতেও চাই না।

ইরানি হামলার আশঙ্কায় ওই গুরুত্বপূর্ণ জলপথে নৌ-নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই মুহূর্তে সেখানে সামরিক সুরক্ষা প্রদানের কোনও যৌক্তিকতা নেই। সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান কর্তৃক বিভিন্ন হামলার ঘটনার পর এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে জার্মানি শুরু থেকেই এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার পরিবর্তে কূটনৈতিক অবস্থানের ওপর জোর দিয়ে আসছে।