ইফতারে গুড়ের শরবত
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

রোজায় ইফতারের তৃষ্ণা মেটাতে গুড়ের শরবত অত্যন্ত কার্যকরী। কারণ গুড়ের শরবত প্রাকৃতিক এনার্জি ড্রিংক। এটি আপনার শরীরে দ্রুত শক্তি জোগায়। সেই সঙ্গে শরীর সতেজ রাখে। এটি স্বাস্থ্যকর শরবত। এই শরবতটি আপনার শরীরের তাপ দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে থাকে। সে কারণে রমজান মাসে ইফতারে গুড়ের শরবত পান করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটি সারাদিনের ক্লান্তি দূর করে আপনার মনকে সচেতজ করে তোলে। গুড় একটি প্রাকৃতিক মিষ্টি। তাই এতে কোনো ক্ষতি নেই।
উপকরণ : ১ কাপ গুড়। ৪ কাপ পানি। ১ চা চামচ তোকমা দানা। ২-৩ টেবিল চামচ লেবুর রস। কয়েকটি পুদিনাপাতা। লেবুর টুকরো সাজানোর জন্য।
প্রণালি : প্রথমে একটি পাত্রে গুড় নিয়ে ২০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন। এ সময়টি গুড়ের টুকরোগুলোর আকার এবং কতটা শক্ত তার ওপর নির্ভর করবে। গুড় গলে গেলে একটি ছাঁকনির মাধমে পানি ছেঁকে নিন। এরপর তোকমা দানাগুলোকে আধাকাপ পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। একটি জগে গুড়ের পানি, তোকমা দানা এবং লেবুর রস মিশিয়ে নিন। এবার পুদিনাপাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন ‘ গুড়ের শরবত’। স্বাদে কিছুটা পরিবর্তন আনতে চাইলে ১ টেবিল চামচ আদা গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ যোগ করতে পারেন।
