চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন সংলগ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে - আলোকিত বাংলাদেশ
