প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করেছেন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাপানের টোকিওর নিকটবর্তী ইবারাকি প্রিফেকচারের উদ্ভাবন-চালিত শহর সাকাই সফর করেছেন। গতকাল এই সফরকালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। প্রফেসর ইউনূসের থ্রি জিরো ভিশন থেকে অনুপ্রাণিত হয়ে সাকাই শহরকে একটি আদর্শ স্মার্ট সিটি হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র মাসাহিরো হাশিমোতো। * পিআইডি
