স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। জানাজার আগে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টায় সিএমএইচ থেকে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। সেখানে তার কোরআন তেলাওয়াত ও দোয়া করেন স্বজনরা।

উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দুই ছেলে শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং এক মেয়ে শামামা শাহরীন হাফিজ ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।