সিরাজগঞ্জে যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে নিহত ৩, আহত ১০

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার বেলা প্রায় ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার নলকা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।