সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে ওএসডি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, তাদের স্থলে নতুন বিভাগীয় কমিশনার এখনও নিয়োগ দেওয়া হয়নি। গতকাল রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে গ্রেড-১ দেওয়ার পর তাদেরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
