ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ বন্ধু নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ বন্ধু নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও

মো. সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা তিনজনই স্কুলছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় মানুষেরা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালীমন্দির এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর লিমনের মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মন মারা যায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা ও অন্যান্য প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত