আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ
* আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি : আদণ্ডদ্বীনের মহিউদ্দিন * আদণ্ডদ্বীন মেডিকেলের শিক্ষার্থীদের নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল সোমবার জ্যেষ্ঠ আইনজীবী ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট আবেদন করেন। ইউনূছ আলী আকন্দ বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ আবেদনের শুনানি করবেন। তিনি জানান, যে আইনের অধীনে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, ১৯৮২ সালের সেই মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিনেন্সও চ্যালেঞ্জ করা হয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা ছিল।
ঈদের আগের দিন ২৭ মে সকালে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। এ ঘটনায় দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ‘সন্তোষজনক না হওয়ায়’ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি- আদণ্ডদ্বীনের মহিউদ্দিন : লাইসেন্স বাঁচাতে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছিলেন তা অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। গতকাল সোমবার বিকেলে আদণ্ডদ্বীন হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ অস্বীকার করেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন গত শনিবার নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে বলেন, ‘সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুস দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলেন।’ এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন তাকেই সেটি প্রমাণ দিতে হবে। আমি টাকা নিয়ে ঘুরিনি।’ তিনি আরও জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে আজ মঙ্গলবার আপিল করবেন।
আদ-দ্বীন মেডিক্যালের শিক্ষার্থীদের নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী : আদ-দ্বীন মেডিক্যাল হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে এ বিষয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাসপাতাল ও মেডিক্যাল কলেজ আলাদা সত্তা। সরকার হাসপাতালের লাইসেন্স বন্ধ করেছে, মেডিক্যাল কলেজ নয়।’ গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মেডিক্যাল কলেজ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করেছি। প্র্যাকটিক্যালের জন্য একটি হাসপাতাল লাগবে। অন্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সেই সুযোগ দিতে পারে।’
আদণ্ডদ্বীন মেডিক্যালে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল শিক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের জন্য অন্য হাসপাতালের ব্যবস্থা করা যেতে পারে। আশপাশে আরও হাসপাতাল রয়েছে, সেখানে তারা প্রশিক্ষণ নিতে পারবেন। তবে শিক্ষার্থীদের জন্য সরকার নির্দিষ্ট কোনো হাসপাতালের ব্যবস্থা করবে কিনা- এ প্রশ্নের সরাসরি জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হাসপাতালকে বন্ধ করেছি, লাইসেন্স বন্ধ করেছি। অন্য ব্যাপারে আমি কথা বলতে রাজি না, সরি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। সেখানে আমি বা আপনি, যে-ই খারাপ কিছু করি, তার শাস্তি হওয়া উচিত।
