পুদিনার পানির উপকারিতা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বাস্থ্য ডেস্ক

পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে। নিয়মিত পুদিনার পানি খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

পেট ফাঁপা আটকাতে এবং হজমশক্তি ভালো রাখতে খুবই উপকারী। পানির মধ্যে পুদিনা পাতা মিশিয়ে খেলে শরীরে পানির ঘাটতি কমে। এটি সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। পুদিনায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়। এর ফলে দীর্ঘস্থায়ীভাবে রোগ প্রতিরোধ করে। দনায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। নিয়মিত পুদিনার পানি পান করলে মানসিক চাপ কমে।

নিয়মিত পুদিনার পানি খেলে ত্বকের দাগছোপ দূর হয়। ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। পুদিনার পানি ক্ষুধা কমাতে সাহায্য করে। এতে বার বার খাওয়ার প্রবণতা কমে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। প্রতিদিন পুদিনার পানি খেলে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। এটি সর্দি-কাশি, জ্বর এবং অ্যালার্জি দূর করতে ভূমিকা রাখে। পুদিনায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।