‘বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি’

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) অনুষ্ঠিত এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। কেউ অপরাধ করলে পার পাবে না। এদিকে, এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।