শাওমির এআই প্রযুক্তির ক্যামেরা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন সিকিউরিটি ক্যামেরা এনেছে বাংলাদেশে। এগুলো হচ্ছে শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১, শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ এবং শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল। তিনটি ডিভাইসেই রয়েছে এআই-ভিত্তিক ডিটেকশন প্রযুক্তি ও প্রাইভেসি-ফোকাসড ইঞ্জিনিয়ারিং। এ ছাড়া ব্যবহারকারীদের বাসা ও কর্মক্ষেত্র মনিটর করার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এতে ফিজিক্যাল লেন্স শিল্ডিং ও ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশনের মতো আধুনিক প্রটেকশন ফিচার যুক্ত করা হয়েছে।

ইনডোর লাইনআপের শীর্ষে থাকা শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ রিয়েল-টাইম অ্যালার্ট বা তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার জন্য লোকাল এআই-পাওয়ার্ড হিউম্যান অ্যান্ড পেট ডিটেকশন ফিচারের সাহায্যে ক্রিস্টাল-ক্লিয়ার ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকর্ডিং নিশ্চিত করে। এ ছাড়া এ ক্যামেরায় ৩৬০ ডিগ্রি প্যানোরামিক কাভারেজ ও উন্নত ইনফ্রারেড নাইট ভিশন ফিচার যুক্ত করা হয়েছে। একইসঙ্গে ব্যবহারকারীদের শতভাগ ভিজ্যুয়াল প্রাইভেসি নিশ্চিত করতে এতে একটি ফিজিক্যাল লেন্স শিল্ড থাকছে, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ম্যানুয়ালি ক্যামেরার লেন্স সম্পূর্ণ ব্লক রাখা যাবে।

বিশেষভাবে, উন্নত নিরাপত্তা ও উচ্চমানের ইমেজ কোয়ালিটি প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ ডিজাইন করা হয়েছে। নিখুঁত মনিটরিং নিশ্চিত করতে এ ক্যামেরায় ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন প্রযুক্তির সঙ্গে ডুয়েল-গিম্বল রোটেশন ব্যবহার করা হয়েছে, যা ৩৬০ ডিগ্রি হরিজন্টাল ও ১০৭ ডিগ্রি ভার্টিকাল কাভারেজ প্রদান করবে। সংবেদনশীল ফুটেজ সুরক্ষার ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে এতে ফিজিক্যাল প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন ও সিকিউর ক্লাউড আর্কিটেকচার দেওয়া হয়েছে; যা বাসাবাড়ি, অফিস, রিটেইল আউটলেট, ক্লিনিক, প্রফেশনাল সার্ভিস ফার্ম ও প্রাইভেসিকে অগ্রাধিকার দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটিকে একটি আইডিয়াল সল্যুশন হিসেবে গড়ে তুলেছে। বাজারে শাওমি সি২০১ স্মার্ট ক্যামেরার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯ টাকা, ৪ হাজার ৮৯৯ টাকা ও ৬ হাজার টাকা।