ফোন টেকনো স্পার্ক ৫০ প্রো

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স আর ব্যাটারির দিকেই বেশি নজর দেন। তবে শুধু ভালো ফিচার থাকলেই হয় না, প্রতিদিনের ব্যবহারে ফোনটি কতটা টেকসই, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ বৃষ্টি, অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়া বা ধুলাবালির সংস্পর্শে আসা, এমন পরিস্থিতির মুখোমুখি প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীকেই হতে হয়। এসব বাস্তব বিষয় মাথায় রেখেই তৈরি করা হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো। ফোনটির অন্যতম বড় সুবিধা হলো এর আইপি ৬৮ ও আইপি ৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। টেকনোর দাবি, ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতে ডুবে গেলেও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তাই শুধু বৃষ্টি বা হঠাৎ পানির ছিটাই নয়, বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও ফোনটি নিরাপদ থাকে। এ ছাড়া এতে রয়েছে এসজিএস ফাইভণ্ডস্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলেও ফোনকে ভালোভাবে সুরক্ষা দেয়। ফলে যারা নিয়মিত বাইরে থাকেন বা ব্যস্ত জীবনযাপন করেন, তাদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো হতে পারে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন।

টেকনো স্পার্ক ৫০ প্রো তে নিশ্চিত সুরক্ষার পাশাপাশি রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন। বড় ডিসপ্লে থাকাতে ফোনটি হাতে ধরে ব্যবহার করতে বেশ আরামদায়ক। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির বড় স্ক্রিন, যা ব্যবহারকে আরও সহজ করে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার সময় সবকিছুই দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়। যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, বিশেষ করে ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, তারা এই ডিসপ্লের সুবিধা সহজেই অনুভব করতে পারবেন।

টেকনো স্পার্ক ৫০ প্রোর আরেকটি বড় সুবিধা হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করার সুযোগ দেয়। তাই বারবার চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা করতে হয় না। কল করা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ছবি তোলা বা হালকা গেম খেলা, সবই দীর্ঘ সময় ধরে সহজে করা যায়। আর ব্যাটারি কমে গেলেও ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধার কারণে খুব অল্প সময়েই ফোনটিকে আবার রিচার্জ করা যায়।

টেকনো শুধু দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপই নয়, ব্যাটারির দীর্ঘমেয়াদি কাজ করার ক্ষমতার দিকেও গুরুত্ব দিয়েছে। কোম্পানিটির দাবি, ১,৯০০ বারের বেশি চার্জ দেওয়ার পরও ব্যাটারি তার মূল ক্ষমতার ৮০ শতাংশের বেশি ধরে রাখতে পারে। ফলে ফোনটি শুধু একদিনের ব্যবহারের জন্য নয়, দীর্ঘদিন নিয়মিত ব্যবহারেও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০ প্রো ৬জিবি মডেলের দাম ২৬,৯৯৯ টাকা এবং ৮জিবি মডেলের দাম ৩০,৯৯৯ টাকা, ভ্যাট প্রযোজ্য।