দেশে মটোরোলার ফিচার ফোন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের ডিস্ট্রিবিউটর টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড। ফিচার ফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে আধুনিক কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, ব্লুটুথ ৫.৩, বাংলা কি-প্যাড, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। এ ছাড়াও ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার। ফোনটিতে ২ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমরি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। ব্যবহারকারীদের জন্য এতে অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া হবে।
টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা বিশ্বের অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন- এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, দেশ এবং বিদেশে বাজারে অতিপরিচিত মটোরোলা ব্র্যান্ডের নতুন এ ফোন পরিচিত করতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলা ব্র্যান্ডের নতুন নতুন চমক নিয়ে আসছে টেকটাইম। মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো ও হালকা বেগুনি দুটি রঙে পাওয়া যাচ্ছে।
