সাত এএসপি ও ৪৯ পরিদর্শকের চাকরি গেল

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাত সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়, যা গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এসব বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ করায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইনের (২০১৮) ধারা- ৪৫ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।